News and Events

সাস্ট টেবিল টেনিস ক্লাবের উদ্বোধন করলেন ভাইস চ্যান্সেলর

Date : 18 Feb 2026

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ সাস্ট টেবিল টেনিস ক্লাব উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।


বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর কার্যালয়ে এ ক্লাবের উদ্বোধন করা হয়। 


উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। আমি আশা প্রকাশ করছি, সাস্ট টেবিল টেনিস ক্লাব ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে। পাশাপাশি ভাইস চ্যান্সেলর শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহবান জানান এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান এবং শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ-বিন-আম্বিয়া।


এছাড়া আরও উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক এসএম সাইদুর রহমান, শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মেহের আরা বেগম এবং ড. মোহাম্মদ শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও ক্লাবের সদস্যবৃন্দ।